হরিরামপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭অক্টোবর) উপজেলা যুব দলের আয়োজনে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এতে সাবেক মন্ত্রী প্রয়াত হারুনার রশীদ খান মুন্নুর আন্ধারমানিক বাস ভবনে জেলা বিএনপি' র সভাপতি আফরোজা খান রিতার নির্দেশনায় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেনের নেতৃত্বে এবং উপজেলার পাটগ্রাম মোড়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্দেশনায় ও উপজেলা যুব দলের সদস্য সচিব আবু সা'দাত মো. শাহিনের নেতৃত্বে পৃথক দুটি ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ প্রায় পাঁচ শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষাসহ ডায়াবেটিস ও অন্যান্য রোগের পরীক্ষা নিরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।

0 Comments